বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইন্দোনেশিয়ার নির্বাচনে জোকো উয়িদোদো পুনরায় জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জোকো উয়িদোদো। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে পরাজিত করে তিনি নির্বাচিত হোন।

সহিংস অস্থিরতার আশঙ্কায় নির্ধারিত তারিখের একদিন আগে ফলাফল প্রকাশ করা হয়। খবর বিবিসির।

ফলাফল ঘোষণাকে সামনে রেখে প্রায় ৩২ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল রাজধানী জাকার্তায়।

নির্বাচন কমিশন জানিয়েছে, উয়িদোদো ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাবোও পেয়েছেন ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট।

ফলাফল ঘোষণার পর রেজাল্ট শিটে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন প্রাবোওর প্রচারণা টিমের প্রতিনিধি আজিস সুবেক্তি। এই ফলাফলকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন কি না, তা এখনও নিশ্চিত করেননি প্রাবোও।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিন জাতীয় ও স্থানীয় পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ভোটাররা ২০ হাজার স্থানীয় ও জাতীয় আইনপ্রণেতাকেও বেছে নিয়েছেন।

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি উত্তেজনা সামাল দেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

৫৭ বছর বয়সী জোকো উয়িদোদো ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। ওই নির্বাচনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি প্রাবোওকে পরাজিত করেছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ