শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

এতদিন পর দোষী সাব্যস্ত হলো ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে মুসল্লিদের উপর সেই নৃশংস হামলার তদন্ত শুরু হয়েছে ১১ মে থেকে।

ব্রেনটন টেরেন্ট নামে ওই অস্ট্রেলীয় বর্ণবাদী সন্ত্রসাী শ্বেতাঙ্গ হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আরোপ করেছে পুলিশ।

বিবিসির বরাতে জানা যায়, আজ মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, ব্রেনটন টেরেন্টের বিরুদ্ধে সন্তাসবাদে জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।

নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো সন্ত্রাসবাদের অভিযোগে কারও বিচার হচ্ছে বলেও জানা যায়। তার বিরুদ্ধে ইতিমধ্যে ৫১ জনকে হত্যা ও আরও ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে ব্রেনটন টেরেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী খ্রিস্টান শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলা চালায়। এতে ৫১ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

হামলাকারী হামলা চালানো সময় ফেসবুক লাইভে সরাসরি স্ট্রিমিং করেন। ওই হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে যাওয়ার পথে পথচারীর খবরে হোটেল কক্ষে ফিরে আসে।

ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসীর আন্তর্জাতিক যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচরণসহ তার সব কর্মকাণ্ড তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে নিউজিল্যান্ডের রয়্যাল কমিশন।  আগামী ১০ ডিসেম্বর কমিশন তার তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছে বিবিসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ