শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

প্রেমিকার বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ভাটারা থানার কুড়িল এলাকার কুড়াতলি বাজারের কাছে প্রেমিকার বাসা থেকে আশিক-এ এলাহী (২০) নামে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

নিহতের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের মাস্টার্সের ছাত্র আল আমিন (২৫) গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে তার ছোট ভাইয়ের এক সহপাঠীর (প্রেমিকা) ফোন পেয়ে তার বাসায় যান। সেখানে গিয়ে তিনি তার ছোট ভাইকে মৃত অবস্থায় পান বলে জানান। আশিককে বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।

ভাটারা থানার ওসি (অপারেশন) মুহা. শিহাবউদ্দিন জানান, প্রেমিক ও প্রেমিকা একই বিশ্ববিদ্যালয়ের একই সেমিস্টারের শিক্ষার্থী। ওই ছাত্রী তার এক বান্ধবীর সঙ্গে কুড়াতলির ওই বাসায় ভাড়া থাকেন। বিষয়টি এখনও তদন্তাধীন। ময়নাতদন্তের জন্য কুর্মিটোলা থেকে ওই ছাত্রের লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ