শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

ঈদের পরই সৌদির প্রখ্যাত ৩ ইসলামি চিন্তাবিদের মৃত্যুদণ্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস শেষ হলেই তিন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদকে মৃত্যুদণ্ড দেবে সৌদি সরকার। সৌদি সরকারের কর্তাব্যক্তিদের বরাত দিয়ে দ্য মিডলইস্ট আই এ বিষয়টি জানিয়েছে।

পত্রিকাটির বরাতে জানা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সৌদি সরকার ওই তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিবে। স্যোশাল মিডিয়ায় খুব জনপ্রিয় তারা ৩জনই। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত শেখ সালমান আল ওদাহ। তার টুইটারে অনুসারীর সংখ্যা ১৩.৪ মিলিয়ন।

বিচক্ষণতা খুব অল্প সময়ের মধ্যেই ইসলামি দুনিয়ায় তার অবস্থান তৈরি হয়। পাশাপাশি শরিয়া এবং সমকামিতা বিষয়ক মতাদর্শের কারণে খুব কম সময়ের মধ্যেই তার পরিচিতি আরব দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর এসব বিতর্কিত সামাজিক ইস্যুই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। পরবর্তীতে সরকারের রোষানলে পড়ে ২০১৭ সালে গ্রেপ্তার হন তিনি।

অন্য দুজনও আরব বিশ্বের ব্যপক পরিচিত মুখ। এরমধ্যে একজন হলেন জনপ্রিয় ব্রডকাস্টার আলী আল-ওমারী। অন্যজন হলেন আওয়াদ আল-কার্নি, যিনি সুন্নি প্রচারক হিসেবেই পরিচিত। ২০১৭ সালে তারা দুজন গ্রেপ্তার হন।

জানা যায়, এই তিনজনের মৃত্যুদণ্ড একদমই দেরি করতে চাইছে না সৌদি প্রশাসন। তবে সৌদি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

তবে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। অন্যদিকে সৌদি সরকার কারো কথায় পাত্তা না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ