শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

সরকার মানুষকে অবজ্ঞা করছে: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সরকারের সমালোচনা করে বলেছেন, এ সরকার যা যা করবে বলে ঘোষণা দিয়েছিল তা তারা মানেনি, মানছেও না। এরা কি করে বলে তারা পাঁচ বছরের জন্য ক্ষমতা পেয়ে গেছে? এসব বলে সরকার মানুষকে অবজ্ঞা করছে।

আজ বুধবার (২২ মে) গণফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের প্রধান এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক ড. আবু সাইয়িদ।

ড. কামাল হোসেন আরো বলেন, তারা ধান উৎপাদনের সময় বড় বড় কথা বলে, কিন্তু উৎপাদনের পরে সরকারের কি করণীয় তা করে না। ধান উৎপাদনের জন্য কৃষককে এ ধরণের শাস্তি ভোগ করতে হবে তা কল্পনাই করা যায় না। এধরণের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ সরকারের কৃষি নীতি নেই।

এ বিষয়ে তিনি বলেন, এটা যে ধান ক্রয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তা নয়। সব ক্ষেত্রেই সরকারের একটা দায়িত্বহীনতা লক্ষ করা গেছে। কোনো কিছুতেই এ সরকারের দায়িত্ববোধ নেই।

কৃষকের ধান কেনাসহ নাগরিকের ব্যাপারেও সরকারের দায়িত্বহীনতা স্পষ্ট। এ জন্য সরকার যেনতেনভাবে ক্ষমতার অপব্যবহার করছে। দেশে যদি এ ধরনের একটি অগণতান্ত্রিক সরকার থাকে, তার কাছ থেকে কিছু আশা করতে পারি না।

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, এ সরকার কৃষকের প্রতি সহানুভূতিশীল নয়। তারা ঋণখেলাপি বা শেয়ার ম্যানিপুলেটকারীদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এলেও কৃষকের সাহায্যে একেবারেই নীরব।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসিন রশিদ, মেসবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, খান সিদ্দিকুর রহমান, ফরিদা ইয়াছমীন, মাহমুদ উল্লাহ মধু প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ