শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

স্থগিত হওয়া পাঁচ উপজেলায় ভোট ১৮ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা পরিষদের পঞ্চম ও শেষ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন ধাপে অনিয়ম ও অন্যান্য কারণে স্থগিত পাঁচ উপজেলার ভোটগ্রহণ আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি। সব মিলিয়ে এ দিন ২২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২২ মে) নির্বাচন কমিশন (ইসি) এই সিদ্ধান্ত জানিয়েছে। ইসি সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো—নেত্রকোনার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া ও ফেনীর ছাগলনাইয়া। এর আগে ইসি রাজশাহীর পবা উপজেলার স্থগিত নির্বাচনও ১৮ জুন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়।

একই সঙ্গে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপের ১৬টি উপজেলার ভোটগ্রহণও ১৮ জুন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো-শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, নারায়ণগঞ্জ বন্দর, গাজীপুর সদর।

রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ