শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে ৪৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা জানুয়ারিতে কওমি মাদরাসা অনাবাসিক হলে বিপন্ন হবে গরিব তালিবে ইলমরা আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক

কংগ্রেসের সভাপতির পদ ছাড়ছেন রাহুল গান্ধী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের ভরাডুবির পর দলের সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন রাহুল গান্ধী। জানা যায়, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর কাছে তিনি এই ইচ্ছে প্রকাশ করেন।

তবে এখনই রাহুলের ওই ইচ্ছা মেনে নেননি সোনিয়া গান্ধী। আগামী এক সপ্তাহের মধ্যেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির  বৈঠক ডাকা হবে। সেখানেই রাহুল গান্ধীর পদত্যাগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

লোকসভা ভোটের ফলাফলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৮৬টি আসন। যার মধ্যে কংগ্রেস এককভাবে এগিয়ে আছে ৫২টির মতো আসনে। ফল প্রকাশের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘দেশবাসীর রায় মেনে নিলাম। এই জয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন।’

রাহুল বলেন, ‘নরেন্দ্র মোদি ও বিজেপিকে অভিনন্দন। মানুষের রায়কে স্বাগত জানাই। দেশের মানুষ চেয়েছিল নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হোন। সেটাই হয়েছে।’

রাহুল বলেন, ‘কংগ্রেসের লড়াই আদর্শের লড়াই। আদর্শের সঙ্গেই বরাবর লড়াই করে আসছে কংগ্রেস।  দেশবাসীর রায় মেনে নিয়ে পরাজিতদের বলছি ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নেই। যে পরিস্থিতি হোক না কেন, আমি সবসময় ভালোবাসার কথাই বলব।’

এদিন উত্তরপ্রদেশ রাজ্যের আমেথি কেন্দ্রে পরাজয় স্বীকার করে নিয়ে আমেথি কেন্দ্রের তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানিকে অভিনন্দন জানান রাহুল গান্ধী।  কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বলেন, ‘জনতার রায় মেনে নিলাম। এই বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ