শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুজরাটে কোচিং সেন্টারে আগুনে ১৯ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাটের সুরাতের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সার্থনা এলাকার তক্ষশীলা বিল্ডিংয়ের একটি কোচিং সেন্টারে ওই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। তখন প্রাণ বাঁচাতে বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দেয়ায় অনেকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ১৯টি দমকলের ইঞ্জিন এবং দুটি হাইড্রোলিক পাম্প পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে বলেছেন, সুরাতের অগ্নিকাণ্ডে খুবই মর্মাহত। স্বজন হারানো পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্যলাভ করুক। গুজরাট সরকার এবং স্থানীয় প্রশাসনকে বলব ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্য করতে।

এদিকে, ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অগ্নিকাণ্ডে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ