মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পাকিস্তানে জুমার সময় মসজিদে হামলায় ইমামসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েত্তার একটি মসজিদে বোমা বিস্ফোরণে মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

শুক্রবার (২৪ মে) জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, হামলার সময় কোয়েত্তা শহরের পেশতোনাবাদ এলাকায় অবস্থিত রেহমানিয়া মসজিদে জুমার খুতবা চলছিল। এসময় মসজিদে অর্ধশতাধিক মুসল্লি মসজিদে অবস্থান করছিলেন। এ ঘটনায় মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় পরে ওই এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানি বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে লক্ষ্য করে যারা এ ধরনের হামলা চালিয়েছে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিৎ। ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এ ঘটনার তদন্তে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: ডেইলি পাকিস্তান

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ