রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

৮ বছরে ১০৬ ভাষা জানে যে বালক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কী বলবেন তাকে? বিস্ময় বালক? ধারালো মগজাস্ত্রের অধিকারী? যে ট্যাগই সাঁটুন না কেন, মাত্র ৮ বছর বয়সে ১০৬টি ভাষা শিখে তাক লাগিয়ে দিয়েছে ভারতের চেন্নাইয়ের এই মুহূর্তের সুপারহিরো নিয়াল থগুলুভা।

ইন্টারনেট আর ইউটিউবের সাহায্যে ইতোমধ্যেই ১০৬টি ভাষায় নিয়াল কথা বলতে পারে অবলীলায়। লিখতেও পারে নিজের মাতৃভাষার মতোই। উচ্চারণে যাতে কোনও খুঁত না থাকে, তার জন্য বাড়িতে আলাদা করে মা-বাবার কাছে ভাষাগুলো রপ্ত করছে সে।

কী করে ভাষার প্রতি এত টান জন্মালো খুদে ভাষাবিদের? নিয়ালের কথায়, ‘আমি নিজেই জানি না। ধীরে ধীরে নেট আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতেই বোধহয় আগ্রহী হলাম ভাষার ব্যাপারে। এভাবেই একসময় দেখলাম, ১০৬টি ভাষা শিখে ফেলেছি। এর মধ্যে ১০ ভাষা ঠোঁটস্থ। আপাতত আরও পাঁচটি ভাষা শিখছি।'

বাবা শঙ্কর নারায়ণ ছেলের এই বিরল প্রতিভার জন্য ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টিকর্তাকে। একইসঙ্গে তার বক্তব্য, ‘গত বছর থেকে হঠাৎ করেই ছেলের মধ্যে এই আগ্রহ জন্মালো। প্রথম প্রথম ভাবতাম, ছেলেমানুষী ঝোঁক। নিজে থেকে হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকেই হয়তো কমে যাবে। পরে দেখি, আগ্রহ কমার বদলে বাড়ছে! তখন সাপোর্ট করে তার পাশে দাঁড়ালাম। একবছরের মধ্যে এত অল্পবয়সে একের পর এক ভাষা শিখতে শিখতে আজ ১০৬টি ভাষা ছেলের দখলে।'

স্কুলের পড়াশোনার পাশাপাশি আপাতত ভাষা নিয়েই মজে আছে নিয়াল। পৃথিবীর সমস্ত ভাষা জানতে চায় সে। জলের মতো করে কণ্ঠবন্দি করতে চায় তাদের। নতুন করে আবিষ্কার করতে চায় অবলুপ্ত ভাষাও। নিয়াল এখন তার সহপাঠীদের ঈর্ষার কারণ। তবে মা-বাবা, সব স্বজন, দেশের-দশের গর্ব সে। সূত্র– এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ