রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

আফগানিস্তানে নামাজের সময় হামলায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে হামলায় অন্তত ৩ জন মুসল্লি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কাবুলের আল-তাকওয়া মসজিদে জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরায় রাহিমি বলেন, হামলায় মসজিদের ঈমাম মাওলানা রায়হান নিহত হয়েছেন যিনি পশ্চিমা সরকারের সমর্থক ছিলেন।

এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। তবে রাহিমি বলেন, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে এ হামলার পেছনে তালেবান গ্রুপের হাত রয়েছে। সূত্র: প্রেস টিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ