বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ন্যায়বিচারের অভাবে সমাজে অপরাধ বৃদ্ধি পাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী বলেছেন, বর্তমান সময়টা আমাদের জন্য ক্রান্তিকাল। খুন, হত্যা, গুম, সন্ত্রাসে আমাদের দেশটা নিঃশেষ হতে চলেছে। এর একমাত্র কারণ, সমাজে ন্যায়বিচার নেই। ন্যায়বিচারের অভাবে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর ন্যায়বিচারের জন্য কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করা জরুরি।

গতকাল শনিবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ শাখার ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী বলেন, পবিত্র রমজান মাস চলছে। এ মাসে বান্দা আল্লাহ তায়ালার কাছে তাওবা করে, পূর্বের ভুলের কথা স্মরণ করে আফসোস করে এবং ভবিষ্যৎ সফলতার জন্য শপথ গ্রহণ করে। সুতরাং, পবিত্র এ মাসে আমরা ইতপূর্বের সব ভুলকাজ থেকে নিজেকে ফিরিয়ে এনে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব। কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার শপথ গ্রহণ করব।

কুরআনের আইন প্রতিষ্ঠার শপথ নেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আসুন, ইসলামের সিপাহসালার হিসেবে নিজেকে তৈরি করি এবং দেশ ও জাতির কল্যাণের স্বার্থে সমাজে কুরআন-সুন্নাহর আইন প্রতিষ্ঠার শপথ গ্রহণ করি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।

ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা নেতা মাওলানা মামুন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, মাওলানা আব্দুল মজিদ, মুহাম্মাদ শহিদুল্লাহ, নাজমুল হাসান, যুব নেতা সাদ্দাম হোসেন, বেলকুচির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ