সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতের এবারের নির্বাচনে বেড়েছে মুসলিম সাংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ভারতের এবারের লোকসভা নির্বাচনে আগের চারটি লোকসভা নির্বাচনের তুলনায় মুসলিম সাংসদের সংখ্যা বেড়েছে। সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২৭ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন।

আগের লোকসভায় মুসলিম সাংসদের সংখ্যা ছিলো ২৩ আর তারা মূলত কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন। পরিসংখ্যান বলছে, এবারই সর্বোচ্চ নয়। ১৯৮০ সালে লোকসভায় ৪৯ জন সাংসদ ছিলেন মুসলিম সম্প্রদায়ের।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৩০৩ আসনে বিজয়ী হলেও, তাদের একজন সাংসদও মুসলিম নন। অপরদিকে, বিজেপির শরিক দল লোক জনশক্তি পার্টির মুসলিম প্রার্থী মেহবুব আলী কায়সার বিহারের খাগারিয়া আসন থেকে জয় পেতে সক্ষম হয়েছেন।

জম্মু ও কাশ্মীরে তিনজন, পশ্চিমবঙ্গে দুজন এবং লাক্ষাদ্বীপে একজন মুসলিম ব্যক্তিকে দলীয় প্রার্থী করলেও, বিজেপির এ ছয় প্রার্থীর সবাই পরাজিত হয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস থেকে পাঁচজন, কংগ্রেস থেকে চারজন, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ন্যাশনাল কনফারেন্স ও ইউনিয়ন মুসলিম লিগ থেকে তিনজন, এআইএমআইএম থেকে দুজন এবং রামবিলাস পাসোয়ানের এলজেপি, শারদ পাওয়ারের এনসিপি, সিপিআইএম ও বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ থেকে একজন করে মুসলিম প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ