শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার সূত্র ধরে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসাথে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

গতকাল শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইমরান খান বলেন, মধ্যপ্রাচ্যের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া যাবে না। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের নতুন করে আর কোনো যুদ্ধের ভার বহন করার ক্ষমতা নেই। এ সময় তিনি দুপক্ষকেই সর্বোচ্চ সংযমের পরিচয় দেয়ার অনুরোধ করেন।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। সম্ভাব্য এ যুদ্ধ কারো স্বার্থ রক্ষা করবে না। ফলে বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধরতে হবে।

উল্লেখ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দুই দিনের পাকিস্তান সফরে আছেন। সফরের সময় জাওয়াদ জারিফ পাক প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সফরে মার্কিন খবরদারি মোকাবেলার উপায় নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়। তার সঙ্গে বৈঠকের পরই ইমরান খান যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে এ বক্তব্য দিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ