বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নেপালে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৪, গ্রেফতার ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিমালয়ের দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৃথক বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। এতে গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। এ বিস্ফোরণগুলো কাঠমান্ডুর সুকধার, ঘাটটেকুল এবং নাগধুঙ্গা এলাকায় ঘটে। খবর স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘কেটিভি’র।

গতকাল রবিবার (২৬ মে) স্থানীয় সময় সকাল ৮ টায় হওয়া এই বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে এরই মধ্যে অন্তত নয়জনকে গ্রেফতার করেছে নেপালি পুলিশ।

ব্যাপক নিরাপত্তার সঙ্গে তারা এই হামলার শিকার এলাকাগুলোকে ঘিরে রেখেছেন। একইসঙ্গে এর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কাজও শুরু হয়ে গেছে। তাছাড়া আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে ‘বিবিসি নিউজে’র খবরে বলা হয়, নেপালের সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ফোর্স এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা এরই মধ্যে বিস্ফোরণে আক্রান্ত স্থানগুলোতে পৌঁছে গেছেন।

বিভিন্ন বিদেশী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নেপালি পুলিশ এখন পর্যন্ত ধারণা করছে যে প্রশাসনিকভাবে নিষিদ্ধ স্থানীয় কমিউনিস্ট গ্রুপ এই হামলার পেছনে দায়ি। কেননা পুলিশের এক কর্মকর্তার দাবি, বিস্ফোরণ স্থল থেকে এরই মধ্যে মাওবাদীদের একটি বিদ্রোহী গোষ্ঠীর প্রচারণাপত্র উদ্ধার করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ