রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

কাবুলে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বোমা হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

বৃহস্পতিবার কাবুলের পশ্চিম অংশের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের বাহিরে এক ব্যক্তির চালানো আত্মঘাতী বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স এ কর্মকর্তার বরাতে বলছে, হামলাকারী আফগানিস্তানের অন্যতম সামরিক প্রশিক্ষণ কেন্দ্র মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়ে এবং তৎক্ষণাৎ সে বোমার বিস্ফোরণ ঘটায়।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বিভিন্ন অংশে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে দেশটির তালেবান সৈন্যরা। যদিও তালেবানদের সঙ্গে মার্কিন কর্তৃপক্ষে শান্তি আলোচনা অব্যাহত আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ