শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বিশ্ব কুদস দিবসের মিছিল ইরান জুড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সাড়ে নয়শ’র বেশি শহরে বিশ্ব কুদস দিবসের মিছিল শুরু হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসব মিছিল বের হয়।

মিছিলগুলো শুরু হয়ে প্রতিটি শহরের একটি ময়দানে গিয়ে শেষ হবে। দেশটির রাজধানী তেহরানেও কুদস দিবসের মিছিল শুরু হয়েছে।

জানা যায়, তেহরানের নানা প্রান্ত থেকে মানুষ এসে মিলবে ইনকিলাব স্কয়ারে। পরে সেখানে অবস্থিত তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জুমার প্রধান নামাজ অনুষ্ঠিত হবে। লোকজন তেহরানের বিভিন্ন এলাকা থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে সমাবেত হয়েছেন। আর এসব প্ল্যাকার্ডের বেশিরভাগ লেখাগুলো আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে।

এ শ্লোগানটিকে আজকের কুদস দিবসেরও প্রধান শ্লোগান হিসেবে রাখা হয়েছে। এদিকে, এবারের কুদস দিবসের মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের স্লোগানে নতুন একটি বিষয় যুক্ত হয়েছে। তা হলো, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 'ডিল অব দ্য সেঞ্চুরি' ইস্যুটি।

মিছিলে অংশগ্রহণকারীরা বলছেন, ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা ফিরে পাবে। পাশাপাশি ফিলিস্তিনবাসির বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলি ষড়যন্ত্র ব্যর্থ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ