রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

অস্ট্রেলিয়ায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইনে এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার শহরের মূল ব্যবসায়িক জেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নর্দান টেরিপরির পুলিশ জানিয়েছে।

তাকে আটকের একটি ভিডিওতে দেখা গেছে, সামরিক বেশে তিন কর্মকর্তা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আর তাদের থেকে ছাড়া পেতে চেষ্টা করছেন ওই আটক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যায় ছয়টার আগে বন্দুকধারী পামস মোটেল ও তার কাছাকাছি স্থানে গিয়ে এক ডজনেরও বেশি রাউন্ড গুলি ছোড়েন।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ওই বন্দুকধারী মোটেলের প্রতিটি কক্ষে গুলি করেন। কক্ষগুলোতে গিয়ে লোক খুঁজে খুঁজে তাদের গুলি করেন তিনি। এরপর দেখি তিনি ঝড়ের গতিতে বেরিয়ে গিয়ে টয়োটা পিকআপে উঠে চলে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ