শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

আহত ইরানি নৌক্রুকে উদ্ধার করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেন উপকূলে ইরানি জাহাজ থেকে একজন আহত ক্রু সদস্যকে উদ্ধার করেছে সৌদি আরব। পরবর্তীতে তাকে ইরানি-নিবন্ধিত সাভিজ জাহাজ থেকে বিমানে করে নিয়ে যাওয়া হয়।

যে জাহাজটি থেকে ইরানি ক্রুকে উদ্ধার করা হয়েছে, সেটি বাণিজ্যিক কার্গো জাহাজ হিসেবে নিবন্ধিত। কিন্তু সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেন, সাভিজকে সামরিক নৌযান হিসেবে কাজে লাগানো হতো।

তিনি বলেন, এই সন্দেহজনক জাহাজটি থেকে হুমকির আশঙ্কা থাকলেও এ সহায়তা দেয়া হয়েছে।

সৌদি আরবের সমন্বয় দলের কাছে জাহাজটি থেকে যন্ত্রণাদায়ক একটি ফোন আসার পর সেখানে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে।

সৌদি জোট জানায়, ওই ক্রু সদস্যের স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছিল এবং তা আরও মারাত্মক অবস্থার দিকে যাচ্ছিল। এরপর সৌদি জোটের নৌজাহাজ থেকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে তাকে। পরবর্তীতে তাকে জাজানে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ