সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সুদানে বিক্ষোভকারীদের ওপর হামলা, নিহত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানে সামরিক বাহিনীর সদর দফতরের সামনে অবস্থানরত নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। দেশটির ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল (টিএমসি) বাহিনী এ হামলা চালায়।

জানা যায়, সোমবার (৩ জুন) বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় টিএমসি বাহিনীর সৈন্যরা। সেসঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে হওয়া বৈঠকে নেয়া সিদ্ধান্তও বাতিল ঘোষণা করা হয়েছে।

পরে মঙ্গলবার (৪ জুন) টিএমসি নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান জানান, আগামী ৯ মাসের মধ্যেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিক্ষোভকারীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চালিয়ে আসছিল। সামরিক বাহিনীই তাদের ওপর হামলা চালিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ হামলার পর থেকেই সুদানের সামরিক বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ।

বুধবার (৫ জুন) টিএমসি নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমরা বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ততে ফিরে যেতে রাজি আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ