শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঈদে মুসলিমদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালো মিয়ানমারের বৌদ্ধরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল ফিতরের সময় এবার মিয়ানমারে একটি ব্যতিক্রমধর্মী দৃশ্য দেখা গেছে। মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীরা ঈদের নামাজ পড়তে আসা মুসলিমদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। শান্তির প্রতীক সাদা গোলাপ দিয়ে মুসলিমদের শুভেচ্ছা জানান বলে জানা যায়।

অথচ কট্টরপন্থী বৌদ্ধরা মাত্র তিন সপ্তাহ আগেই মুসলিমদের মসজিদে নামাজ পড়তে বাধা দিয়েছিল। এ ঘটনার পরই সাইনদিতা নামের এক মধ্যপন্থী বৌদ্ধ ভিক্ষু মুসলিমদের ফুল দেওয়ার উদ্যোগ নেন।

মিয়ানমারের ২৩টি স্থানে রোজার সময় মুসলিমদের মধ্যে প্রায় ১৫ হাজার ফুল বিতরণ করা হয়েছে। জানা গেছে, এ গোলাপ বিতরণ কর্মসূচির মাধ্যমে তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে।

থেত সোয়ে উইন একজন তরুণ বৌদ্ধ ধর্মাবলম্বী এ প্রসঙ্গে জানান, ‘সাদা গোলাপের মাধ্যমে আমরা বৌদ্ধ জঙ্গিদের এ বার্তা দিতে চাইছি যে, তাদের অন্যায়, মিয়ানমারের অধিকাংশ নাগরিক সমর্থন করে না।

এর আগে মুসলিমরা নামাজ পড়তে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন। তুন তুন সোয়ে নামের এক মুসলিম নাগরিক বলেন, ‘যখন তারা আমাদের নামাজ পড়তে বাধা দিয়েছিল, তখন আমরা দুঃখ পেয়েছিলাম ও ক্রুদ্ধ হয়েছিলাম। তবে এবার মুসলিমরা গোলাপ পেয়ে খুশি।

উল্লেখ্য, ব্যাপক সামরিক নির্যাতনের মুখে ২০১৭ সালের মাঝামাঝিতে ৭ লাখের বেশি মুসলিম দেশ ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে থেকেই এখানে অবস্থান করছে ৩ লাখের বেশি রোহিঙ্গা।

বাংলাদেশের অর্থনীতি এত বিপুল সংখ্যাক শরণার্থীর ভারে ন্যুজ হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশ সরকার বারবার এসব শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার দাবি জানালেও মিয়ানমার এতে সাড়া দিচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ