রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বিদেশি শ্রমিকদের শ্রমের স্বীকৃতি দিলেন মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সমৃদ্ধ মালয়েশিয়া গড়ার কারিগরদের শ্রমের স্বীকৃতি দিলেন। আধুনিক মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা তুন মাহাথির মোহাম্মদ দেশের উন্নতির জন্য সমগ্র স্থানীয় ও বিদেশি কর্মীদের একইভাবে প্রশংসা করেছেন।

প্রশংসা করে তিনি বলেছেন, এ উন্নতির ফল উপভোগ করার সময়, আমাদের মনে রাখা উচিত যে আমাদের আরাম বিদেশিদের কষ্ট ও ঘামের কারণেই হয়েছে। বিদেশি কর্মীরা এমন লোক যারা কষ্ট করে এবং ঘাম ঝরিয়ে আমাদের প্রয়োজন বা চাহিদা মেটাচ্ছে, যার মধ্যে আমাদের খাবার রয়েছে।

তিনি মঙ্গলবার প্রধান নেটওয়ার্ক ও মিডিয়া চ্যানেলে ঈদ উপলক্ষে দেশবাসীকে জানানো অভিবাদন বক্তৃতায় এসব কথা বলেন। মাহাথির বলেন, বিদেশি কর্মী ছাড়া, আমাদের দেশ একটি দরিদ্র জাতি হিসেবে থাকবে।

বিদেশি কর্মীরা আপন জন ছেড়ে পরবাসে এসে কাজ করছে তারা শুধু মালয়েশিয়ার নয় নিজ পরিবারের সচ্ছলতা আনাসহ দেশের উন্নতি করছে। বাংলাদেশ তার সফল উদাহরণ।

তিনি প্রবাসীদের এ সুনাম অক্ষুন্ন রাখার জন্য অনুরোধ করেছেন। বলেন , প্রবাসীদের কল্যাণে কোন আপোষ করা হবে না এবং সব কিছু জেনে শুনে বুঝে বিদেশে যাবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ