শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

শান্তি আলোচনায় বসতে মোদীকে ইমরান খানের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান অমীমাংসিত কাশ্মীরসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে সমস্যা নিরসনের জন্য উভয় পক্ষকে শান্তি আলোচনা বসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন।

গতকাল শুক্রবার (৭ জুন) ইমরান তার চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন।

পাক প্রধানমন্ত্রী চিঠিতে এও লিখেছেন, ‘প্রতিবেশী এই দুই দেশের জনগণের দারিদ্র মোকাবিলা এবং উন্নয়নের স্বার্থে অবিলম্বে আলোচনায় বসাই আমাদের একমাত্র পথ।’

যদিও ইমরানের এই চিঠির জবাব কিংবা বিষয়টি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সরকারি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, এবার শুধু প্রধানমন্ত্রী ইমরানই নয়, পাক পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও ভারতের নতুন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের কাছে চিঠি দিয়ে অভিনন্দন জানান।

পাক পররাষ্ট্র মন্ত্রী তার চিঠিতে লিখেছেন, ‘ভারতের নতুন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করকে অভিনন্দন। সকল সমস্যা সমাধানে প্রতিবেশী এই দুই দেশের অতি দ্রুতই আলোচনার টেবিলে বসা প্রয়োজন।’

আগামী ১৩ ও ১৪ জুন কিরগিজস্তানের বিশকেক এসসিও সম্মেলনে অংশ নিতে দেশটিতে যাবেন ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী। যদিও সেখানে মোদী ও ইমরানের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলে এরই মধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে।

ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারণা চলার সময় থেকেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান বার্তা দিয়েছিলেন, ‘ভারতে একমাত্র মোদী সরকার ক্ষমতায় এলেই কেবল অমীমাংসিত কাশ্মীর ইস্যুসহ সকল সমস্যার সমাধান সম্ভব।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ