শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বসনিয়ায় গণকবর থেকে ১২ মুসলমানের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোর নিকটবর্তী একটি পাহাড়ের চুরায় একটি গণকবর থেকে ১২ জন মুসলমানের লাশ উদ্ধার করা হয়েছে। সেদেশে যুদ্ধ চলাকালীন সময় সারবিয়ানরা এসকল মুসলমানদের হত্যা করেছিল।

জানা যায়, ১৯৯০ সালে বসনিয়ার যুদ্ধে প্রায় একলক্ষের অধিক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও সাত হাজার জন নিখোঁজ হয়েছে।

বসনিয়ার নিখোঁজ ইন্সটিটিউটের মুখপাত্র “আমজা ফাযলিক” বলেন, সারায়েভোর পশ্চিমাঞ্চলীয় এক পাহাড়ে একটি গণকবর থেকে এসকল লাশ উদ্ধার করে তাদেরকে সনাক্তকরণের জন্য ডিএনএ সনাক্তকরণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ডিএনএ রিপোর্ট ঘোষণা করা হবে।

বিগত কয়েক বছরে বসনিয়ার বিভিন্ন গণকবর থেকে ২৫ হাজার লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে, বসনিয়ায় ১৯৯০ সালে সারবিয়ানরা গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিক আদালত (ওয়ার্ল্ড কোর্ট) এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ