শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে দিল্লী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল সোমবার ভারতের রাজধানী দিল্লীতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএনএস।

তাদের খবরে বলা হয়, সোমবার দিল্লীর তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে দিল্লীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭। দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিল্লীর সফদারজংয়ে একটি পর্যবেক্ষণকেন্দ্র থেকে সোমবারের তাপমাত্রা ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

অন্যদিকে পালামে অবস্থিত আরেকটি পর্যবেক্ষণকেন্দ্র থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুধু দিল্লী নয়, রাজস্থান রাজ্যের চুরুতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয় সোমবার। রাজ্যের ঢোলপুরে তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশে এই তাপপ্রবাহ চলবে। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ