রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাহুলকে যে কারণে বাড়ি ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সপ্তম লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের কারণে ভারতের বিরোধী দল কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাহুল গান্ধী।

বিষয়টিকে কেন্দ্র করে এখনও টানাপোড়েন চলছে প্রাচীন এই রাজনৈতিক দলটির অন্দরমহলে। ঠিক সেই সময় দিল্লিতে তার দীর্ঘদিনের বাড়িটি খালি করার তোড়জোড় শুরু করেছে লোকসভা সচিবালয়। যাকে মোদি সরকারের চক্রান্ত বলছে কংগ্রেস।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি লোকসভা সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মোট ৫১৭টি ফ্ল্যাট ও বাংলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

যেগুলি খালি করে নবনির্বাচিত সংসদ সদস্যদের দেওয়া হবে বলে জানা গেছে। ওই তালিকায় রয়েছে ১২ নম্বর তুঘলক লেনে থাকা রাহুল গান্ধীর সরকারি বাসভবনটিও।

২০০৪ সালে আমেঠি থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী। তার পর ১২ নম্বর তুঘলক লেনের ‘টাইপ-৮’ ক্যাটাগরির বাড়িটি বরাদ্দ করা হয়েছিল তার নামে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বরাদ্দ করা ওই বাড়িটির পরিবর্তন করা হয়নি তার পর থেকেই।

২০১৪ সালে রাজনৈতিক পালাবদলের পর দেশের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার। কিন্তু তার পরও রাহুলের বাংলো বদলের চেষ্টা করেনি কেন্দ্রীয় সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ