শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮


কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ৬ মাস বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে আরো এক দফায় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানো হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এ খবর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর।

তিনি জানান, ২০ জুন থেকে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ নতুন করে শুরু হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অমুমোদিত হয়।

সেটি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এলে তিনি ওই ঘোষণাপত্রে সই করবেন। তার পরেই রাষ্ট্রপতি শাসনের মেয়াদ কার্যকর হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ