রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লিচু খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৫৩ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরাঞ্চলীয় এলাকায় গত ১০ দিনে মস্তিষ্কের ভয়ানক রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ৫৩ শিশুর মৃত্যু হয়েছে। মস্তিস্কের ওই রোগের সাথে লিচুতে পাওয়া বিষাক্ত পদার্দের সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গত দশ দিনে ভারতের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

লিচুতে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়ার পর ভারতের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, এ ধরনের লিচু খাওয়ার পর প্রাণঘাতী মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ৫৩ শিশু নিহত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সিং বলেন, সবগুলো শিশুর মধ্যেই অ্যাকিউট এনসেফ্যালিটিস সিনড্রোম (এইএস) দেখা গেছে এবং তাদের রক্তে গ্লুকোজের মাত্রা আশঙ্কাজনক হারে কমে গেছে।

প্রসঙ্গত, ১৯৯৫ সালের পর থেকেই বিহার মুজাফফরপুর এবং পার্শ্ববর্তী কিছু জেলায় লিচু মৌসুমের সময় এ ধরনের প্রাণঘাতী রোগের বিস্তার ঘটে। স্থানীয়রা এই রোগকে 'চামকি বুখার' বলে দাবি করেন।

২০১৪ সালে এই রোগে আক্রান্ত হয়ে বিহারে অন্তত ১৫০ জনের প্রাণহানি ঘটে।

২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলে, লিচুতে বিষাক্ত একটি পদার্থের সঙ্গে মস্তিষ্কের রোগের সংশ্লিষ্টতা থাকতে পারে। গত বছর লিচু খাওয়ার পর ভারতে কমপক্ষে ৪০ জন নিহত হয়।

বাংলাদেশ এবং ভিয়েতনামের লিচু উৎপাদনশীল কিছু অঞ্চলেও একই ধরনের প্রাণহানির খবর অতীতে পাওয়া গেছে।

সূত্র: ডেইলি মেইল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ