রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

‘চিকিৎসকদের আন্দোলনের জন্য মমতা দায়ী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের চিকিৎসকদের  আন্দোলনে অনেকটা উত্তাল রূপ নেয়ার জন্য মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

হর্ষ বর্ধন বলেছেন, মমতার উচিত ছিল আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। তার বদলে তিনি এমন মন্তব্য করেছেন, যাতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এটাকে প্রেস্টিজ ইস্যু না করার জন্য মমতাকে পরামর্শ দিয়েছেন তিনি।

এর আগে গত সোমবার কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে চিকিৎসায় গাফিলতির অভিযোগে জুনিয়র ডাক্তারদের হয়রানি করেন রোগীর আত্মীয়রা। এতে এক জুনিয়র ডাক্তার মাথায় গুরুতর আঘাত পান। এরপর থেকেই কর্মবিরতি শুরু হয়।

মঙ্গলবার থেকে সেই আন্দোলনে যুক্ত হয় পশ্চিমবঙ্গের সব মেডিকেল কলেজ। টানা কর্মবিরতিতে অচল হয় সেগুলো। তাদের দাবি ছিল কঠোর ব্যবস্থা গ্রহণ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস।

গত বৃহস্পতিবার মমতা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এরপরই পশ্চিমবঙ্গের একের পর এক সরকারি হাসপাতাল থেকে চিকিৎসকদের গণপদত্যাগ শুরু হয়।

দাবি করা হয়, মমতা ব্যানার্জিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এর জেরে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিত্সা হলেও বন্ধ রয়েছে আউটডোর চিকিত্সা। অভিযোগ ইতিমধ্যেই চিকিত্সার অভাবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

এরই মধ্যে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরালা, পঞ্জাব, বিহার, আসামসহ প্রায় সব রাজ্যের মেডিকেল কলেজের চিকিৎসকরা আন্দোলনে সামিল হন। মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদ জানান দিল্লির এইমস-এর চিকিৎসকরা।

তারই মধ্যে ভারতের হাসপাতালগুলোতে হরতালের ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এ আন্দোলনের কারণে কলকাতার বেসরকারি হাসপাতালগুলোয় রোগীদের চাপ বেড়েছে। অনেক চিকিৎসক মানবিক কারণে হাসপাতালের বাইরে বিনা পয়সায় রোগী দেখে দিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ