সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিলেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি জাতিমুক্তির লড়াইয়ের প্রতি ভারতের অঙ্গীকারের কথা ভুলে ইসরায়েলের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে মোদি সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত সরকারের সময় জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নেয়া থেকে বিরত ছিল নয়াদিল্লি। তবে এবারই প্রথম ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে তারা।

প্রথমবারের মতো এক ফিলিস্তিনি সংগঠনের পর্যবেক্ষক মর্যাদা কেড়ে নেয়ার ইসরাইলি দাবির পক্ষে ভোট দিয়েছে ভারত সরকার।

৬ জুন জাতিসংঘ ফোরামে লেবাননভিত্তিক ফিলিস্তিনি সংগঠন ‘শাহেদ’-এর পর্যবেক্ষক স্ট্যাটাসের কেড়ে নেয়া প্রস্তাব দেয় ইসরাইল।

‘শাহেদ’ মানবাধিকার নিয়ে কাজ করলেও ইসরাইলের দাবি এটি একটি সন্ত্রাসী সংগঠন। ওই ভোটাভুটিতে ভারত ছাড়াও ইসরাইলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও আয়ারল্যান্ডসহ ২৮টি দেশ।

তবে ভোটাভুটিতে বিরুদ্ধে অবস্থান নেয় চীন, রাশিয়া, ইরান, তুরস্ক, পাকিস্তান, সুদান, আজারবাইজান, ইয়েমেন, সৌদি আরব, মিসর, বেলারুস, অ্যাঙ্গোলা, মরক্কো এবং ভেনিজুয়েলা। বিলটি পাস হয় ২৮-১৪ ভোটে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ