রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

'ইমরান খান ধর্মপ্রাণ মুসলিম, তবে তিনি দাড়ি রাখা পছন্দ করেন না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধর্মপ্রাণ হিসেবে আখ্যা দিয়েছেন সে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরি। তবে ইমরান খান দাড়ি রাখা পছন্দ করেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওয়াদ চৌধুরী বলেন, ইমরান খান একজন সৎ মানুষ ও ধর্মপ্রাণ মুসলিম। তিনি কেবল দাড়ি রাখা পছন্দ করেন না।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আরো বলেন, রাজনীতি ও ধর্ম আলাদা রাখা আবশ্যক। অথচ, বিরোধীদলগুলোর রাজনীতিবিদরা সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়নে ধর্মের প্রলেপ দিচ্ছে।

তিনি আরো বলেন, সবাই জানে যে ইমরান খান কী ধরনের জীবন যাপন করেন এবং তার বিশ্বাস কী ধরনের। তারা সবাই জানে যে, তিনি (ইমরান খান) একেবারেই সৎ ও পবিত্র মানুষ; তার ব্যক্তিজীবন নিয়ে রাজনীতি করাটা ফলপ্রসূ হবে না। সূত্র: পাকিস্তান টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ