রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতীয় বাজারে 'শাহ আম' আমদানী করবেন বিখ্যাত আমচাষী কালিমুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে আম আনার ঘোষণা দিয়েছেন পদ্মশ্রী উপাধীতে ভূষিত ভারতের বিখ্যাত মুসলমান আমচাষী হাজি কালিমুল্লাহ।

কালিমুল্লাহ জানান, ‘শাহ আম’ খুব শিগগিরই বাজারজাত করা হবে। দেশের নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিত্বে তিনি মুগ্ধ। তাই নিজের বাগানের একটি বিশেষ জাতের আমের নাম তিনি তার নামেই রাখতে চান।

এর আগে, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে নিজের বাগানের একটি আমের নাম দিয়েছিলেন ‘মোদি আম’ ।  ভারতের বিখ্যাত আমচাষী হাজি কালিমুল্লাহর ‘মোদি আম’ ভারতীয় বাজারে ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

লক্ষ্ণৌ এলাকার আম চাষী হাজি কালিমুল্লাহর বাগানে ৩০০ ধরণের আম গাছ রয়েছে। আম চাষের জন্য পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ