রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জীবন চাকমা। সে রাঙামাটি সদর উপজেলার বন্দুকবাঙ্গা ইউনিয়নের ঘোরভাইগ্না গ্রামের মৃত সূর্য্য সেন চাকমার ছেলে।

রোববার সকাল ১০টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকার লঞ্চঘাট এলাকার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, শহরের রিজার্ভ বাজার এলাকার লঞ্চঘাট এলাকার কাপ্তাই হ্রদে একটি ভাসমান নৌকায় বসে কাজ করছিল সে। এ সময় হঠাৎ খিঁচুনি শুরু হয় তার। এক পর্যায়ে সে পানিতে পড়ে যায়। এক পা নৌকায় আটকানো থাকলেও পুরো শরীর পানির নিচে ডুবে মৃত্যু হয় তার। দূর থেকে দেখে স্থানীয়রা ছুটে গেলেও জীবিত উদ্ধার করতে পারেনি তাকে। পানিতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তার। পরে পুলিশ এসে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর দেয়া হয় তার পরিবারকে।

রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার খিচুনি রোগ ছিল। ডাক্তার বলছে হ্রদের পানিতে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ