রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.২।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাতে জানা যায়, সোমবার (১৭ জুন) স্থানীয় সময় সকালে আঘাত হানে এই ভূমিকম্প।

এতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তাছাড়া এখনও জারি করা হয়নি কোনো ধরণের সুনামির সতর্কতা।

ভূতাত্ত্বিক কেন্দ্রটির দেওয়া তথ্যের বরাতে ‘দ্য ব্যাংকক পোস্ট’ জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় তিমুর দ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে প্রায় ১৩৩ কিলোমিটার দূরবর্তী কুপাং শহরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ