রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিক্ষোভের মুখে ক্ষমা চাইলেন হংকংয়ের নেতা ক্যারি লাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাখো মানুষের উত্তাল বিক্ষোভের মুখে ক্ষমা চাইলেন নেতা হংকংয়ে প্রশাসনিক নেতা ক্যারি লাম।

গতকাল রোববার বিতর্কিত ‘প্রত্যর্পণ বিল’ বাতিল ও তার পদত্যাগের দাবিতে প্রায় ২০ লাখ মানুষ রাস্তায় নামার পর ক্ষমা চান তিনি। বিক্ষোভকারী কালো পোশাক পরে রাস্তায় নেমে নেতা ক্যারি লামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে এবং বিতর্কিত বিলও পুরোপুরি বাতিলের দাবি জানায়।

এ পরিস্থিতিতে এক বিবৃতিতে হংকং-এর জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ক্যারি লাম। সমাজে সমালোচনাকে সৎসাহস ও বিনয়ী মনোভাব নিয়ে গ্রহণ করে নেয়া এবং আরো ভালোভাবে জনগণের সেবা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শনিবার লাম এ ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিলটি স্থগিতের ঘোষণা দেন। তবে বিক্ষোভকারীরা তা পুরোপুরি বাতিল করা এবং লামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন।

বিক্ষোভের দুইদিনের মাথায় গত মঙ্গলবার আইন পরিষদের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। যে কারণে পরদিন বুধবার বিলটি নিয়ে আইন পরিষদে দ্বিতীয় দফা বিতর্কের কথা থাকলেও সরকার তা স্থগিত করতে বাধ্য হয়।

বিক্ষোভের কারণে হংকং কার্যত অচল হয়ে পড়ায় কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার আইন পরিষদ বন্ধ রাখে এবং সপ্তাহের বাকি দিনগুলোতে আরো বেশকিছু সরকারি দপ্তরও বন্ধ রাখা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ