রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ভিডিও শেয়ারকারীর ২১ মাস কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বর্বরোচিত হামলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করেন হামলাকারী। সেই ভিডিও শেয়ার করার দায়ে এক ব্যক্তিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

ফিলিপ আর্পস নামে নিউজিল্যান্ডের নাগরিক ওই ব্যক্তি নিজে সেই ভিডিও ৩০ জন বন্ধুকে পাঠিয়েছিলেন। সেই বন্ধুদের হতাহতের সংখ্যা গণনা করে সংখ্যা উল্লেখ করে ভিডিওটি এডিট করারও আহ্বান জানিয়েছিলেন।

ক্রাইস্টচার্চের জেলা জজ স্টিফেন ও’দ্রিসকল আদালতে বলেছেন, আর্পস মুসলিম জনগোষ্ঠীর প্রতি অপ্রত্যাশিত দর্শনেই এমন ঘটনা ঘটিয়েছেন।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় বাংলাদেশীসহ ৫১ জন নিহত হয়, আহত হয় ৪০ জন।

আজ মঙ্গলবার জেলা জজ আর্পসের বিরুদ্ধে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ, তিনি ভিডিওটিকে ক্রস হেয়ারস (টার্গেট চিহ্ন) এবং নিহতের সংখ্যা যুক্ত করে এডিট করতে চেয়েছিলেন। তিনি ভিডিওটি শেয়ারের সময় এটিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন। যা তিনি ঘৃণা থেকেই করেছিলেন বলে আদালতের কাছে মনে হয়েছে।

এছাড়াও আর্পস হামলার শিকার আল নূর মসজিদের সামনে ২০১৬ সালেও একবার শূকর ছেড়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত ছিলেন।

এদিকে আল নূর মসজিদ এবং এর পাশে ইসলামিক সেন্টারে হামলাকারী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে ৯২টি চার্জ আনা হয়েছে। গেল সপ্তাহে এক শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ