রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

শপথ নিয়ে দিল্লির সংসদে আল্লাহু আকবার বলে তাকবির দিলেন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণ সংসদে শপথ গ্রহণ করেছেন, নির্বাচিতগণ তাদের নিজ নিজ ভাষায় শপথ নিয়েছেন। হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু ও মারাঠিসহ অন্যান্য আঞ্চলিক ভাষায় শপথ গ্রহণ করছে, গতকাল সোমবার, সাধভি প্রসিয়া সিং ঠাকুর সাংস্কৃতিক ভাষায় শপথ গ্রহণ করেছিলেন।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান, সাংসদ ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি উর্দু ভাষাতে চতুর্থবার লোকসভা সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করে তিনি আল্লাহু আকবার বলে তাকবির দিয়ে শপথ পাঠ করা শেষ করেছেন।

ভারতের সংসদে আল্লাহু আকবার বলে শপথ নেওয়ার একটি ভিডিও অনলাইনে দেখা যায়। ভিডিওটিতে দেখা যায়, আসাদুদ্দিন ওয়াইসির নাম আহ্বান করা হলে, বিজেপি ও এনডিএ নেতারা চিৎকার করে তাকে স্বাগত জানায়।

ওয়াইসি তাদের লক্ষ্য করে হাত নাড়িয়ে শপথ বাক্য পাঠ করতে ওঠে আসেন। ওয়াইসি শপথ গ্রহণ করে। আল্লাহু আকবার তাকবির দেন।

ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি ১৩ মে ১৯৬৯ জন্মগ্রহণ করেন।২০০৪ সালে হায়দারাবাদ আসনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০০৯ ও ২০১৪ সালের সাধারণ নির্বাচনে তিনি হায়দারাবাদ অঞ্চলের এমপি নির্বাচিত হন। সূত্র: দ্যা ইনকিলাব হিন্দি নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ