রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

২৫ বছর ধরে ইহুদি কারাগারে বন্দী ২৬ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ২৫ বছর ধরে ইহুদিদের গারাগারে বন্দী আছেন ২৬ ফিলিস্তিনি মুসলিম। ফিলিস্তিনিরা দাবি করেছে ইসরায়েলের কারাগারে বছরের পর বছর ধরে মৃত্যুর প্রহর গুণছে প্রায় ৪৬ জন ফিলিস্তিনি। খবর ডেইলি বাসিরাত-এর।

রিপোর্ট অনুযায়ী, ১৯৯৪ সালে ইসরায়েলিরা ফিলিস্তিনের কয়েকটি এলাকা দখল করতে এসে তাদের বসতি স্থাপনের আগে ২৬ ফিলিস্তিনিকে গ্রেফতার করে সর্ব প্রথম। এরপর থেকে তাদের গ্রেফতারির সংখ্য হাজার ছাড়িয়ে যাবে। কিন্তু এর কোনো প্রমাণ না থাকায় ফিলিস্তিনিরা কোনো প্রতিবাদ করতে পারেনি।

জানা যায়, ২০১৩ সালে ফিলিস্তিনের আবেদনের পরিপেক্ষিতে ইসরায়েল বন্দীদের মুক্তি দিতে সম্মত হয়েছিল। ফিলিস্তিন রাষ্ট্র থেকে কিছু লোক তখন ইসরায়েলের এলাকায় বসবাস করতো। এদেরকে পরবর্তিতে ইহুদিরা বন্দী করে রাখে তাদের গারাগারে।

এদের সংখ্যা অনুমান করা হয় ২৬। ফিলিস্তিন বন্দীদের চতুর্থ পর্যায়ে মুক্তি দেয়ার পরও তাদের ছাড়েনি ইসরায়েল। জানা যায়, সাম্প্রতিক ফিলিস্তিন থেকে বন্দী করা হয়েছে এমন সংখ্যা প্রায় ৭ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে নারী, শিশু, প্রশাসনিক কর্মকর্তা ও শত শত রোগী রয়েছে। সূত্র: বাসিরাত অনলাইন উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ