রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

খাশোগি হত্যায় মোহাম্মদ বিন সালমান দায়ী: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদ বিন সালমানকে তদন্তের আওতায় নিয়ে আসা উচিত বলে মনে করে জাতিসংঘ।

সংস্থাটির একটি ফরেনসিক প্রতিবেদন বলছে, তিনিসহ সৌদি আরবের জ্যেষ্ঠ নেতারা সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জন্য দায়ী।

খাশোগির সঙ্গে যা ঘটেছিল, তার অনুপুঙ্খ বিশ্লেষণধর্মী শতাধিক পাতার একটি তদন্ত প্রতিবেদন বুধবার প্রকাশিত হয়েছে।

জাতিসংঘের বিশেষ দূত অ্যাজনেস কলামার্ড বলেন, এ সাংবাদিককে হত্যা ছিল একটি আন্তর্জাতিক অপরাধ।

তিনি বলেন, বিশেষ দূতের সিদ্ধান্ত হচ্ছে- উদ্দেশ্যপ্রণোদিত, পূর্বপরিকল্পিত ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন খাশোগি। আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে সৌদি আরব এ হত্যাকাণ্ডের জন্য দায়ী।

জাতিসংঘের বিশেষ দূতের প্রতিবেদন বলছে, রেকর্ডিং বিশ্লেষণ করে তুরস্ক ও অন্যান্য দেশের গোয়েন্দা কর্মকর্তারা আভাস দিয়েছেন-খাশোগির শরীরে ঘুমের ঔষধ প্রয়োগ করা হতে পারে। পরবর্তী সময়ে প্লাস্টিক ব্যাগ দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে।

কীভাবে সৌদি সরকারের সমালোচকদের নিশানা করা হয়, প্রতিবেদেনে সেটাই বেশি আলোকপাত করা হয়েছে বেশি।

তদন্ত প্রতিবেদন দাবি করছে, সাংবাদিক ও শিক্ষাবিদদের ফোন হ্যাক করতে অত্যাধুনিক নজরদারি স্পাইওয়্যার ব্যবহার করে সৌদি আরব।

যদিও খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তিনি কী জানেন, তার ব্যাখ্যা দিতে তাকে বারবার অনুরোধ করা হয়েছে। খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করেছে সৌদি আরব।

এটাকে নীতিহীন অভিযান আখ্যায়িত করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুই অবগত ছিলেন না বলে জানিয়েছে দেশটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ