রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জাকির নায়েকের ‍বিরুদ্ধে ভারতের গ্রেপ্তারির হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাকির নায়েককে ৩১ জুলাই সশরীরে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছে ভারতের মুম্বাইয়ের একটি বিশেষ আদলত। অন্যথায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন বিচারক।

হাওয়ালা মামলায় বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার পাশাপাশি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে ‘পিস টিভি’-র কর্ণধারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনএইএ)।

আগেই জাকিরের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করার আবেদন জানিয়েছিল ইডি। তারপরই ‘প্রিভেনশন অফ মনি লন্ড্রারিং অ্যাক্ট’ বা পিএমএলএ আদালত এই নির্দেশ দেয়। অভিযোগ, প্রায় ১৯৩ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে অন্যত্র সরিয়েছেন নায়েক।

ইতোমধ্যে ভারত ও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে পিসটিভি। শ্রীলঙ্কায় ‘ইস্টার ডে’ ধারাবাহিক বিস্ফোরণের পর সে দেশেও নিষিদ্ধ করা হয়েছে পিস টিভি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ