রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২০ সালের আসন্ন নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক র‌্যালিতে অংশ নিয়ে হাজার হাজার সমর্থকের সামনে তিনি এই ঘোষণা দেন।

এ সময় তিনি ফ্লোরিডাকে নিজের ‘সেকেন্ড হোম’ উল্লেখ করে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তার যুক্তি তুলে ধরেন। ট্রাম্প এ সময় ডেমোক্র্যাটদের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তিনি বলেন, ডেমোক্র্যাটরা আমাদের দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমরা আমেরিকাকে আবারও মহান করব।

পুনরায় নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণার ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প তার দেশে অবৈধভাবে বসবাসরত লাখো মানুষকে বের করে দেওয়ার হুমকি দেন। ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের বৈধ করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

ট্রাম্প বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। তিনি ২০১৫ সালের ১৬ জুন প্রথম রিপাবলিকান পার্টির অধীনে ২০১৬ সালের নির্বাচনে তার মনোনয়ন প্রার্থিতা ঘোষণা করেন। এবং ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩০৬টি ইলেক্টরাল ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।-বিবিসি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ