রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়: ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের পাঠানো শুভেচ্ছাবার্তার জবাব দিয়েছে ভারত। এরপরই পাকিস্তানি গণমাধ্যম দাবি করে যে আলোচনার জন্য প্রস্তুত ভারত।

কিন্তু ভারতের পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দিয়ে জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে স্বাভাবিক রাখতেই শুভেচ্ছাবার্তার জবাব দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় যাবে না তারা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, কূটনৈতিক নিয়ম মেনে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের তরফ থেকে পাঠানো শুভেচ্ছাবার্তায় সাড়া দিয়েছেন। সেটা কেবলই সম্পর্কটা স্বাভাবিক রাখার জন্যই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যেহেতু পাকিস্তানের শুভেচ্ছা বার্তার জবাব দিয়েছেন, তাই পাকিস্তানি মিডিয়ার দাবি ভারত আলোচনায় রাজি হয়েছে। কিন্তু আদতে সেরকম কিছুই ঘটেনি বলে স্পষ্ট জানিয়ে দিল ভারত।

ভারত বরাবরই বলে এসেছে যে সন্ত্রাস আর আলোচনা একইসঙ্গে চলতে পারে না। সেই অবস্থানেই অনড় রয়েছে মোদি সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ