বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইমরান খানের বিশেষ আমন্ত্রণে পাকিস্তানে কাতার আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ আমন্ত্রণে দু দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি।

শনিবার রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে কাতারের আমিরকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় ২১টি তোপধ্বনির মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। খবর ডন উর্দূ ও জিয়ো নিউজের।

পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি পাকিস্তানে এসেছেন। আমিরের সঙ্গে কাতারের কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

সফরে কাতারের আমির পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে বৈঠক করবেন। দু দেশের মধ্যে জোরালো ও লাভজনক অর্থনৈতিক সম্পর্কে গড়ে তোলার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কয়েকটি সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর হবে।

-এএ