বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইরাক থেকে ৪০০ কর্মী সরিয়ে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একটি ইরাকি সামরিক ঘাঁটিতে লকহিড মার্টিন কোরপ ও শ্যালিপোর্ট গ্লোবালের হয়ে কাজ করা কয়েকশ কর্মীকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। এসব কর্মী সেখানে ঠিকাদার হিসেবে কর্মরত রয়েছেন।

গত শুক্রবার তিন ইরাকি সামরিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়েছে। বালাদ সামরিক ঘাঁটি ছাড়তে ওই দুই প্রতিষ্ঠানের অন্তত চারশ ঠিকাদার প্রস্তুতি নিয়ে আছেন।

বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের এই ঘাঁটিতে তারা মার্কিন বাহিনীর হয়ে কাজ করছেন। সম্ভাব্য হুমকির জেরে যেকোনো সময় তাদের সরে পড়তে হতে পারে। তবে নিরাপত্তা হুমকি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইরাকি সূত্র।

বালাদ সামরিক ঘাঁটিতে গত সপ্তাহে তিনটি মর্টারের গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ওই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

ইরাকি কর্মকর্তাদের মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ওই দুই কোম্পানির হয়ে কাজ করা ৮০০ কর্মীর অর্ধেককে সরিয়ে নেয়ার কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে এই কর্মী অপসারণের কাজ শুরু হতে পারে।

দুটি সামরিক সূত্র জানায়, দুই স্তরে এই কর্মী অপসারণের কাজ শুরু হবে। সামরিক বিমানের মাধ্যমে সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ