বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাকিস্তানকে ‘কালো তালিকাভুক্ত’ করার হুঁশিয়ারি দিলো এফএটিএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা- ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। তা না হলে পাকিস্তানকে ‘কালো তালিকাভুক্ত’ করা বলে হুঁশিয়ারি দিয়েছে অর্থপাচার রোধে গঠিত সংস্থাটি।

এনডিটিভির বরাতে জানা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগানো এবং অর্থপাচারের ক্ষেত্রে অপর্যাপ্ত নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানকে বর্তমানে ‘ধূসর তালিকায়’ রেখেছে এফএটিএফ।

পাকিস্তান যদি এফএটিএফ ঘোষিত ‘কালো তালিকাভুক্ত’ হয় তাহলে তারা বিশ্বব্যাপী চাপে পড়বেএবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞারও মুখোমুখি হতে পারে দেশটি।

এক বিবৃতিতে এফএটিএফ জানায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ২০১৯ সালের অক্টোবর মধ্যে সকল অ্যাকশন প্ল্যান শেষ করার জন্য পাকিস্তানকে বলা হয়েছে। শেষ অ্যাকশন প্ল্যান প্রায় শেষ হতে চলেছে। উপযুক্ত অগ্রগতি না হলে পরের পদক্ষেপ ঠিক করবে এফএটিএফ।

হাফিজ সাইদ, মাসুদ আজাহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে ভারতসহ অন্যান্য দেশসমূহ।

এফএটিএফের অনেক সদস্য জানান, রাষ্ট্রসংঘ ঘোষিত পাকিস্তানের নাগরিক হাফিজ সইদ, মাসুদ আজাহারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।

তবে পাকিস্তান দাবি করেছে, লস্কর-ই-তৈয়বা, জামাত-উদ-দাওয়া, ফাল্লাহ-ই-ইনসানিয়ৎ ফাইন্ডেশন, জইশ-ই-মহম্মদের প্রায় ৭০০ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ