রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাগদাদে জুমার নামাজ চলাকালে মসজিদে হামলায় নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় ১০ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন মর্মান্তিক এ হামলার দায় স্বীকার করেনি।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি-এর খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় দুপুরে রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত এক মসজিদে হামলাটি চালানো হয়।

বাগদাদের পুলিশ ক্যাপ্টেন আহমেদ খালাফ বলেন, বাগদাদের পূর্বাঞ্চলীয় আল বালাদিয়াত এলাকার অবস্থিত এক মসজিদে এ হামলা চালানো হয়। অজ্ঞাত হামলাকারী নিজের শরীরে করে বিস্ফোরক বেল্ট নিয়ে মসজিদটিতে প্রবেশ করেন। পরে নামাজ চলাকালে আত্মঘাতী হামলা চালায় ওই ব্যক্তি।

তিনি বলেন, মসজিদের ভেতর থেকে ১০ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

গত মাসে বাগদাদের এক মার্কেটে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত আটজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়। এ ছাড়া গত বছরের নভেম্বরে শিয়া অধ্যূষিত বেশ কিছু জেলায় বিস্ফোরণে ছয় জন নিহত হন। গত কয়েক মাসের মধ্যে এটাই শহরটিতে হওয়া সবচেয়ে বড় ধরনের নাশকতা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ