রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারলেন না সাজিদ জাভিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের শেষ ধাপ থেকে বাদ পড়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।

গত বৃহস্পতিবার (২০ জুন) দ্বিতীয় ধাপের এ নির্বাচনে নিজের অবস্থান সুসংহত করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শক্তিশালী প্রার্থী বরিস জনসন।

এ দিন আইন প্রণেতাদের দেয়া গোপন ভোটের মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মাইকেল গোভ। এবার এ দুজনের মধ্য থেকে যেকোনো একজনকে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন কনজারভেটিভ দলের প্রায় এক লাখ ৬০ হাজার সদস্য। আর নির্বাচিত সেই নেতাই হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের জন্য চলমান ব্রেক্সিট ইস্যুতে কোনো ধরণের সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় গত মাসে পদত্যাগের সিদ্ধান্ত নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

গত ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে থেরেসা মে'র সরে দাঁড়ানোর পর শুরু হয় নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া। যার অংশ হিসেবে গত ১৩ জুন হাউস অব কমন্সে অনুষ্ঠিত গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ১১৪ ভোট পান সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এ দফায় টিকে থাকা সাত প্রার্থীর মধ্যে ১৮, ১৯ ও ২০ জুন অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার ভোটাভুটি।

এবারের ভোটাভুটি শেষে বরিস জনসন ১৫৭ ভোট পেয়ে পরিষ্কারভাবে দ্বিতীয় দফাতেও এগিয়ে গেছেন বরিস। যেখানে ৬১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মাইকেল গোভ। আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ৫৯ ভোট নিয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে।

পার্লামেন্ট সূত্র জানায়, এবারের দ্বিতীয় দফার ভোট শেষে টিকে থাকা দুই প্রার্থী বরিস জনসন ও মাইকেল গোভের মধ্য থেকে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে আগামী রবিবার (২২ জুন) থেকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন কনজারভেটিভ দলের প্রায় এক লাখ ৬০ হাজারেরও বেশি সদস্য। পোস্টাল ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত সেই ভোটের ফলাফল আগামী ২২ জুলাই ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ