বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইথিওপিয়ায় অভ্যুত্থানের সময় সেনাপ্রধান গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইথিওপিয়ায় স্বায়ত্ত্বশাসিত একটি অঞ্চলে অভ্যুত্থানের সময় সেনাপ্রধান গুলিবিদ্ধ হয়েছেন। সেনাপ্রধানের বর্তমান অবস্থা এখনো জানা যায়নি। তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন সেটাও স্পষ্ট নয়।

রোববার সকালে টিভিতে ভাষণ দেয়ার সময় এ খবর জানান দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।

সেনাপ্রধান জেনারেল সিয়ার মেকনেন গুলিবিদ্ধ খবরের আগে ইথিওপিয়ার সরকারি বার্তা বিভাগ থেকে জানানো হয়, আমহার রাজ্যে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

এ চেষ্টার পেছনে কে বা কারা ছিলেন সেটি এখনো জানা যায়নি। সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

প্রধানমন্ত্রী আবি শুধু বলেছেন, বিদেশি তথা ভাড়াটে সৈনিক দ্বারা সেনাপ্রধান আক্রান্ত হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, তারা শহরে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। এ পরিস্থিতিতে মার্কিন দূতাবাস সতর্কতা জারি করেছে।

উল্লেখ্য, হিলিমারীম দেশলেগন পদত্যাগ করলে সাবেক সেনা কর্মকর্তা আবি ক্ষমতায় আসেন ২০১৮ সালের এপ্রিলে। তখন থেকেই দেশটির রাজনৈতিক হালচালে বড় ধরনের পরিবর্তন আসে। আবি সরকার শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে থাকেন। সেই সঙ্গে নিষিদ্ধ কিছু ওয়েবসাইট খুলে দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ