বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নওয়াজকে মুরসির পরিণতি বরণ করতে দেব না: মরিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরিফকে কখনই প্রয়াত মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পরিণতি বরণ করতে দেবেন না বলে জানিয়েছেন তার কন্যা মরিয়ম নওয়াজ।

কারাবন্দি নওয়াজ শরিফও অসুস্থতার কথা বেশ কয়েক দিন দরে আলোচনায়। নওয়াজের স্বজনরাও অভিযোগ করেছেন, কারাগারে মুসলিম লীগের এ নেতাকে যথাযথ স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে না।

তার কন্যা মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তান মিসর না, তাই নওয়াজকে তিনি মুরসির পরিণতি বরণ করতে দেবেন না।

প্রয়াত মুরসির প্রসঙ্গ টেনে এক সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, নওয়াজ শরিফের শারীরিক অবস্থা ভালো নয়। এ সপ্তাহে তার হার্টঅ্যাটাক হয়েছিল। তার কোনো চিকিৎসাও করা হয়নি।

তিনি অভিযোগ করেন, তার বাবার চিকিৎসায় গুরুত্ব দিচ্ছেন না ডাক্তাররা। তার শারীরিক প্রকৃত অবস্থার ৮০ শতাংশ আমাদের সামনে আনা হচ্ছে। অথচ হার্টঅ্যাটাকের কারণে তার রক্তে ত্রোপোনিনের মাত্রা অনেক বেশি পাওয়া গেছে। আমরা আদালতের কাছে অনুরোধ করেছি যেন তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হয়।

গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য নওয়াজ শরিফের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির হাইকোর্ট।

প্রসঙ্গত, ৬৯ বছর বয়সী নওয়াজ শরিফ আল-আজিজিয়া দুর্নীতি মামলার দায়ে লাহোরের কোট লাখপাত জেলে সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন।

-এএ