রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বিহারে বজ্রপাতে ৩০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিহারে একদিনে বজ্রপাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১১ জন।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ভারত কর্তৃপক্ষ।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিহারের ভাগলপুর, বেগুসারাই, সাহারসাসহ ১৪ জেলায় এ প্রাণহানীর ঘটনা ঘটে। মৃত ৩০ জনের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

আহতের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। শুক্রবার পর্যন্ত আরো বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। জুন-সেপ্টেম্বরের বর্ষা মৌসুমে ভারতে বজ্রপাতের ঘটনা নতুন নয়। জুনে একই রাজ্যে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ